সরসারি বিদেশী বিনিয়োগকে স্বাগত জানিয়েছে ই-ক্যাব, তবে..
দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ রাক্ষা করে বিদেশী বিনিয়োগকে স্বাগত জানিয়েছে ই-কমার্স ব্যবসায়ীদের জাতীয় পর্যায়ের বাণিজ্যিক সংগঠন ই-ক্যাব।
এ বিষয়ে ই-ক্যাব অর্থ সম্পাদক মোহাম্মাদ আব্দুল হক ডিজিবাংলা-কে বলেন, বিদেশী কোনো অনলাইন মার্কেট প্লেস বাংলাদেশে সরাসরি বিনিয়োগ করে ব্যবসায় শুরু করতে আমাদের কোনো আপত্তি নেই। তবে দেশীয় উদ্যোক্তাদের স্বার্থহানী হয় এমন বিষয় যেন না থাকে। মন্ত্রিপরিষদ সভায় সংশোধিত জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালার মিটিং মিনিটস হাতে পাওয়ার পর স্বার্থহানী হয়েছে কি না সে বিষয় নিশ্চিত হওয়া যাবে।
তবে ই-কমার্স খাতে সরাসরি বিনিয়োগের ক্ষেত্রে ১০টি শর্ত পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শর্তগুলোর মধ্যে ৯৫ শতাংশ স্থানীয় জনবল নিয়োগ, বাংলাদেশেই ডেটা সেন্টার স্থাপন, মার্কেট প্লেস ভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান পন্যের স্টকের ক্ষেত্রে সরবরাহের সুবিধার্থে সর্বোচ্চ ৩০ দিন গুদামজাত করা এবং শর্টিং ও প্যাকেজিং সেন্টার প্রতিষ্ঠা করা, নির্দিষ্ট পণ্য বিক্রিতে বাধ্যবাধকতা না থাকা এবং বাংলাদেশী মুদ্রায় এবং বাংলাদেশী এজেন্সির মাধ্যমে বাংলাদেশী ই-কমার্স বা মার্কেটপ্লেস এর জন্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বিজ্ঞাপন প্রদানের বাধ্যবাধকতা রয়েছে।